1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

সন্দ্বীপ সমিতি ইতালির আর্থিক অনুদান প্রদান

  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২০৯ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে সন্দ্বীপ সমিতি ইতালির পক্ষ থেকে সন্দ্বীপের ১৭ টি মাদ্রাসা, হেফাজখানা ও এতিমখানায় আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ১৭ মার্চ সোমবার বেলা ২ টায় সন্দ্বীপ পৌরসভা ৭ নং ওয়ার্ডস্হ পল্লীমঙ্গল ফরিদা উদ্দিন হাফেজিয়া মাদ্রাসায় এ অনুদান প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ সমিতি ইতালির সহসভাপতি মোঃ হেলাল উদ্দিন। বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আবু তাহের। পূর্ব কুচিয়ামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দিদারুল আলমের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আবদুল হান্নান, রুপালী ক্রেডিট কো-অপারেটিভ এর ম্যানোজার মোশারফ হোসেন, বায়তুস সরফ মাদ্রাসার পরিচালক মাওলানা ইউনুস, পল্লী মঙ্গল ফরিদা মাদ্রাসার সদস্য মোঃ নুরুল আফছার।

এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক হাসানুজ্জামান সন্দ্বীপি, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সন্দ্বীপ প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক বাদল রায় স্বাধীন, ক্রিড়া সম্পাদক রিয়াদুল মামুন সোহাগ, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সাংগঠনিক সম্পাদক নুর মোস্তফা আলী হাসান, অর্থ সম্পাদক জাহেদুল ইসলাম শিহাব, উপজেলা প্রেস ক্লাবের সদস্য নজরুল ইসলামসহ বিভিন্ন মাদ্রাসা এতিমখানার পরিচালকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মুহিবুল্ল্যাহ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews