1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

সব জিনিসের দাম একসঙ্গে কমানো সম্ভব নয় বললেন অর্থ উপদেষ্টা

  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২৩০ গননা করুন

একতা ডেস্কঃ ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে নবম-দশম শ্রেণির বই ছাপানোর জন্য অর্থ ছাড় দেয়া হয়েছে। অন্তরবর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জানুয়ারি মাসের যেকোনো সময়ে বই দেয়া হবে। তবে সব শ্রেণির বই পহেলা জানুয়ারিতে দেয়া সম্ভব হবে না বলেও জানিয়েছেন তিনি। আজ ১১ ডিসেম্বর, বুধবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে চেষ্টা করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। কিছুদিন পরপরই পারচেজ বৈঠক করা হয় আমদানি পণ্যের সরবরাহ ঠিক রাখতে। যাতে পণ্যের ঘাটতি না হয়।

এ বৈঠকে তেল, মসুর ডাল, এলএনজি কেনার সিদ্ধান্ত হয়েছে যার প্রভাব বাজারে পড়বে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সব জিনিসের দাম একসঙ্গে কমানো সম্ভব হয় না, মানুষকেও এটা মেনে নিতে হবে। আলুর দাম নিয়ে কিছু চ্যালেঞ্জ ছিল, যা কেটে গেছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের কথা জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের নেয়া পদক্ষেপের প্রভাব পড়ছে। তবে সব পণ্যের দাম একসঙ্গে কমানো সম্ভব নয়। বাজার স্থিতিশীল আছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews