1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

সমন্বয়ক পরিচয়ে বক্তব্য শেষে জানা গেল ছাত্রলীগ

  • সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৩৫ গননা করুন

একতা ডেস্কঃ জামালপুর জেলার বকশীগঞ্জে মাদকবিরোধী বৈঠকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য মাহফুজ রহমান ছাত্র সমন্বয়ক পরিচয়ে বক্তব্য শেষে আটক হয়েছেন। ৫ জানুয়ারি, রবিবার দিবাগত রাতে বকশীগঞ্জ পৌর এলাকার নয়াপাড়া থেকে তাকে আটক করা হয়।

মাহফুজ রহমান বকশীগঞ্জ উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সদস্য তালিকায় তার নাম রয়েছে। এ ঘটনার পর আটক মাহফুজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলার সদস্য পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে জেলা কমিটি। রবিবার রাতে স্থানীয় ছাত্র-জনতা মালিরচর নয়াপাড়া এলাকায় মাদকবিরোধী উঠান বৈঠকের আয়োজন করে। উঠান বৈঠকে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদও উপস্থিত ছিলেন।

মাদকবিরোধী বৈঠকে মাহফুজ রহমান নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে বক্তব্য দিলে আয়োজকদের তার পরিচয় নিয়ে সন্দেহ হয়। এসময় তাকে জিজ্ঞাসাবাদ ও তার মোবাইল যাচাই করা হলে তিনি নিজেকে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য পদের কথা স্বীকার করেন। পুলিশ তাকে আটক করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, প্রাথমিক তদন্তে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে আটক মাহফুজ রহমানের সম্পৃক্ততা পাওয়া গেছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে ভিডিও, অডিও ও বিভিন্নভাবে যোগাযোগ করে সেখানে কি ঘটছে তা উপজেলা ছাত্রলীগের সভাপতিকে জানাতেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews