1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির লেমুছড়ি শান্তিপুর এলাকায় কমিউনিটি সভা অনুষ্ঠিত মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী

সরকারে বসে সুযোগ-সুবিধা নিয়ে দল বানালে কখনোই মানবো না

  • বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৫ গননা করুন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একতা ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা করে দিলে বিএনপি তা মানবে না। সরকারে বসে সুযোগ-সুবিধা নিয়ে রাজনৈতিক দল গোছালে জনগণ মেনে নেবে না। ১৯ ফেব্রুয়ারি, বুধবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির সদস্য ফরম নবায়ন ও সংগ্রহ কার্যক্রম কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। সরকারে থেকে সব সুযোগ-সুবিধা নিয়ে রাজনৈতিক দল গোছানো জনগণ মেনে নেবে না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নতুন সরকারের প্রয়োজন পড়বে।

এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মন্তব্য তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, তারা নিজেদের স্বার্থে ফ্যাস্টিটদেরও জায়গা করে দিতে চায়। আদৌ জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিক কি না- তা নিয়ে সন্দেহ সৃষ্টি হওয়ার কারণ আছে বলেও মন্তব্য করেন তিনি। ফ্যাসিস্টদের লোকেরা মাফ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায়, তাহলে তারা অংশ নিতে পারবেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের এ কথা তুলে ধরে মির্জা ফখরুল আরও বলেন, তার কথা এটাই প্রমাণিত হয়েছে, তারা নিজেদের স্বার্থে ফ্যাস্টিটদেরও জায়গা করে দিতে চায়। এসময় বিএনপি মহাসচিব উপস্থিত নেতাকর্মীদের প্রশ্ন করেন, ‘এটা কি আপনারা মেনে নিতে পারবেন? মানবেন?’ ওই সময় উপস্থিত নেতাকর্মীরা না, না বলে জবাব দেন। মির্জা ফখরুল আরও বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারালে আরেকটি নিরপেক্ষ সরকার দরকার হবে, আমার এমন মন্তব্যের পর অনেকে বলেছিল, আমরা আরেকটি এক এগার চাচ্ছি। কিন্তু খেয়াল করলে সবাই বুঝবে, এক-এগারোতে সবচেয়ে বড় ভুক্তভোগী আমরা (বিএনপি)।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews