1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

সরকার বিস্কুটে ভ্যাট কমিয়ে ৭.৫ শতাংশ করলো

  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩১ গননা করুন

একতা ডেস্কঃ সরকার বর্ধিত ভ্যাট কমিয়েছে হাতে ও মেশিনে তৈরি বিস্কুটের ওপর। ১৫ শতাংশ ভ্যাট থেকে অর্ধেক কমিয়ে সাড়ে ৭ শতাংশ নির্ধারণ করেছে সরকার। ১৯ ফেব্রুয়ারি, বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ায় সরকার। এ তালিকায় রয়েছে বেকারিপণ্যে বিস্কুট ও কেকও। এসব পণ্যে ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়।

নিত্যপ্রয়োজনীয় পণ্য বিস্কুটে ভ্যাট বসানোয় সমালোচনা হয়েছে ব্যাপক। এবার বিস্কুট থেকে ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করলো সরকার। গত জানুয়ারিতে মেশিনে প্রস্তুত করা বিস্কুটে ১০ শতাংশ ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করে সরকার। এছাড়া হাতে তৈরি বিস্কুটের (প্রতিকেজি ২০০ টাকা মূল্যমানের উর্ধ্বে) ভ্যাট ১০ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করে সরকার। এছাড়া ইন্টারনেট, ফলের জুস, কলরেটসহ প্রায় শতাধিক পণ্যে ভ্যাট ও শুল্ক বাড়ায় সরকার। ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে ১০ পণ্য ও সেবায় ভ্যাট ও শুল্ক প্রত্যাহার করে সরকার। এরপর প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে ভ্যাট ও শুল্ক কমাতে এনবিআরে একাধিকবার ধর্ণা দেয় বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা)।

বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুর রহমান ভূঁইয়া বলেন, আমরা এই সিদ্ধান্তে সন্তুষ্ট নই। আমরা সংগঠনের সবাই নিয়ে বসে পরবর্তী সিদ্ধান্ত নেবো।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews