1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

সরকার ব্যর্থ হলে বিদ্রোহের সম্ভাবনা

  • শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২২২ গননা করুন

একতা ডেস্কঃ অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে অনেক বড় বিদ্রোহ হতে পারে বলে মন্তব্য করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। গতকাল শুক্রবার সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে এইচআর কনভেনশনে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বড় প্রকল্প নেওয়ার আগে সেখান থেকে রাজস্ব কতটা আসবে তা বিবেচনা করা দরকার। পদ্মা সেতু ও কর্নফুলি টানেলে যা দেখা হয়নি। এজন্য এখান থেকে রাজস্ব আয়ের চেয়ে অপচয় বেশি হচ্ছে। আওয়ামী লীগ আমলে প্রকল্পগুলোতে দুর্নীতি হয়েছে কারণ সরকারের কর্মকর্তারা এর সঙ্গে জড়িত ছিল।

বিদেশি ও অভিজ্ঞদের নিয়োগের ক্ষেত্রে জ্বালানি উপদেষ্টা বলেন, দেশের সব সেক্টরে হিউম্যান রিসোর্স কম রয়েছে। সাধারণ চাকরির জন্য বিদেশ থেকে লোক নিয়োগ দেওয়া হবে না। শুধু বড় পদের ক্ষেত্রে বিবেচনা করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews