1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জাতীয় স্মৃতিসৌধে

  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২২৭ গননা করুন

একতা ডেস্কঃ সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৯ দিনের জন্য জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সৌন্দর্যবর্ধন ও রক্ষণাবেক্ষণের কাজ করার লক্ষ্যে এ নিষেধাজ্ঞা। একটি নোটিশ জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ১৭ মার্চ, সোমবার সকাল থেকে ২৫ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ভিআইপিদের নিরাপত্তার জন্য ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের দর্শনার্থী প্রবেশ সংরক্ষিত থাকবে। জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে-মুছে ও রংতুলির আঁচড়ে নতুন করে সাজানো হবে।

বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানোর পাশাপাশি ভিআইপি দর্শনার্থীদের নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। এ জন্য ১৭ থেকে ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ২৬ মার্চ সকালে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও বিদেশি কূটনৈতিকসহ ভিআইপি অতিথিরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। তারা চলে যাওয়ার পর জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews