1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান

সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুত সদস্যদের পরিবার ও স্বজনের সড়ক অবরোধ

  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৮ গননা করুন

একতা ডেস্কঃ তিন দফা দাবিতে বিক্ষোভ করছেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিগৃহীত সৈনিকদের পরিবার ও স্বজনরা। ২৯ ডিসেম্বর, রবিবার রাজধানীর জাহাঙ্গীর গেটের সামনের সড়ক বন্ধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। তাদের তিন দফা দাবি হলো- ১. বিগত সরকারের আমলে যারা চাকরি হারিয়েছে, তাদের পুনর্বহাল করতে হবে। ২. প্রতিরক্ষা আইনে সংশোধন। ৩. যদি চাকরি পূনর্বহাল করা সম্ভব না হয়, পেনশ দিতে হবে।

তারা বলেন, দাবি মানা না হলে টানা অবরোধ চলবে। সৈনিকদের পরিবারের সদস্যরা জানান, বিগত সরকার স্বৈরশাসন ব্যবস্থা কায়েম রাখতে সামরিক বাহিনীর কতিপয় ঊর্ধ্বতন কর্মকর্তা ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে সামরিক বাহিনীতে নিজ ক্ষমতার অপব্যবহার ও একতরফা বিচার ব্যবস্থার প্রয়োগে অনাকাঙ্ক্ষিতভাবে শত শত সামরিক বাহিনীর সদস্যকে চাকরিচ্যুত করেছে, বঞ্চিত করেছে প্রাপ্য পেনশন থেকে, এমনকি জোরপূর্বক ইউনিট কোয়ার্টার গার্ড ও তথাকথিত আয়নাঘরে বন্দি করে অমানবিক নির্যাতন করেছে। সেনাবাহিনীতে এখনো ব্রিটিশ সামরিক আইন বলবৎ রয়েছে, যা যুক্তিহীন। এই আইনের ধারায় নানা সময়ে সেনাসদস্যদের চাকরিচ্যুত করা হয়। যেহেতু অন্তর্বর্তী সরকার সংবিধানসহ বিভিন্ন খাত সংস্কারে উদ্যোগ নিয়েছে, সেখানে সেনাবাহিনীর এই ব্রিটিশ সামরিক আইনও সংস্কার করা উচিত।

 

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews