1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

সাংবাদিকের ওপর হামলা ফুল দিতে যাওয়া ছাত্রলীগ কর্মীকে মারধরের ভিডিও করায়

  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭১ গননা করুন

একতা ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে শহীদ মিনারে ফুল দিতে যাওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা। ঘটনার ভিডিও ধারণ করায় স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা ওই সাংবাদিকের ক্যামেরা ভেঙে মুঠোফোন ছিনিয়ে নেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিকের নাম আবদুল্লাহ আল মাহমুদ।

তিনি দৈনিক কালবেলা ও এনটিভি অনলাইনের নাসিরনগর উপজেলা প্রতিনিধি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে এম বশির উদ্দিনের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত ১২টার পর উপজেলার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে যান উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা। রাতে উপজেলা নাগরিক কমিটির ব্যানারে কয়েকজন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে যান। তাঁদের সঙ্গে জি এম সোহেল নামের একজন উপস্থিত ছিলেন। তাঁকে ছাত্রলীগ কর্মী অবহিত করে উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নানসহ স্থানীয় যুবদল-ছাত্রদলের নেতা-কর্মীরা বিরোধিতা করেন।

একপর্যায়ে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা সোহেলসহ দুজনকে মারধর শুরু করেন। পুলিশের হেফাজতে নেওয়ার সময়ও সোহেলকে মারধর করা হয়। সে সময় ঘটনাস্থলে থাকা সাংবাদিক আবদুল্লাহ আল মাহমুদ ভিডিও ধারণ শুরু করেন। তা দেখে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিনের নেতৃত্বে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা আবদুল্লাহ আল মাহমুদকে মারধর করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসাসেবা দেন। আহত আবদুল্লাহ আল মাহমুদ বলেন, নাগরিক কমিটির ব্যানারে শহীদ মিনারে আসা দুজন ছাত্রলীগ কর্মীকে বিএনপিসহ যুবদল-ছাত্রদলের নেতা-কর্মী মারধর করেন। পেশাগত দায়িত্ব পালন করতে গেলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিন রড দিয়ে আঘাত করে মারধর শুরু করেন। অকথ্য ভাষায় তিনি গালিগালাজ করেন। একপর্যায়ে বিএনপির এই নেতার নেতৃত্বে যুবদল-ছাত্রদলের নেতা-কর্মীরা বেধড়ক মারধর করেন। ক্যামেরা ভেঙে ফেলে মুঠোফোন ছিনিয়ে নেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একাধিকবার চেষ্টা করেও মুঠোফোন না ধরায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবদুল হান্নানের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনাটি শুনেছি। আমি শহীদ মিনারে ছিলাম আর ঘটনা ঘটেছে বাইরে। এ বিষয়ে বশিরই ভালো বলতে পারবেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খায়রুল আলম বলেন, নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্ররা সম্মিলিতভাবে ফুল দিয়ে শহীদ মিনার থেকে চলে যান। পরে নাগরিক কমিটির একাংশের নেতা-কর্মীরা ফুল দিতে আসেন। তাঁদের সঙ্গে ছাত্রলীগ কর্মী জি এম সোহেলও ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews