1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

সাংবাদিক মেহদী আজাদ মাসুমকে হমকিতে নিন্দা ডিআরইউর

  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২৭৭ গননা করুন

একতা ডেস্কঃ আবার সাংবাদিককে হুমকি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক রূপালী বাংলাদেশ’র বিশেষ প্রতিনিধি মেহদী আজাদ মাসুমকে অনুসরণ, হুমকি ও ফেসবুক পোস্টে অশোভন মন্তব্য করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ। ২৫ নভেম্বর, সোমবার ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন এই ধরনের ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানান।

মাসুম বলেন, দৈনিক রূপালী বাংলাদেশে বিগত সরকারের অত্যন্ত ক্ষমতাধর যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের দুর্নীতি-অনিয়ম আর অর্থ লুটপাট নিয়ে গত ২০ ও ২১ অক্টোবর আমার লেখা দুটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ধনঞ্জয় কুমার দাস ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক রয়েছেন। কিন্তু আত্মগোপনে থেকেও ধনঞ্জয় কুমার দাস তার লোক দিয়ে বিভিন্ন সময় আমার চলার পথে অনুসরণ ও হুমকি দিয়ে যাচ্ছেন। পাশাপাশি সংবাদ দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পর তিনি অশোভন কমেন্টস করছেন, যা আমার পেশাগত জীবনের জন্য অত্যন্ত সম্মানহানিকর। বিষয়টিতে আমি উদ্বিগ্ন এবং স্ত্রী-সন্তান নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, সংবাদ প্রকাশের জেরে এই ধরনের হুমকি স্বাধীন সাংবাদিকতার অন্তরায়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews