1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আরেক মামলায় গ্রেপ্তার

  • বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ২৫৭ গননা করুন

একতা ডেস্কঃ রাজধানী ঢাকার ভাষানটেক থানায় দায়েরকৃত এক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নতুন করে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। ৯ জানুয়ারি, বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটিতে গ্রেপ্তার দেখানো হয় তাকে।

সকালে কারাগার থেকে আনিসুল হককে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির মিরপুর জোনের উপপরিদর্শক মো. শফিকুল ইসলাম তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে বিচারক সেই আবেদন মঞ্জুর করেন। গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। এরপর বিভিন্ন মামলায় কয়েক দফা রিমান্ডে নেওয়া হয় তাকে। বর্তমানে কারাগারে আছেন তিনি।

জানা যায়, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন শেষে বিজয়োল্লাস চলাকালে রাজধানীর ভাষানটেক থানাধীন মিরপুর-১৪ নম্বর এলাকায় সন্ধ্যা ৭টার দিকে অতর্কিত আক্রমণ ও গুলি বর্ষণে আহত হন মো. ফজলু (৩১) নেমে এক ব্যক্তি। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত বছরের ১১ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট ১৬৪ জনের নামে মামলা করেন নিহতের ভাই সবুজ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews