1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

সাবেক ভূমিমন্ত্রীর ব্যাবসায়িক পার্টনার সুমন গ্রেপ্তার

  • সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১০০ গননা করুন

একতা ডেস্কঃ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ব্যাবসায়িক পার্টনার ও ১৩০০ কোটি টাকা দুর্নীতি মামলার আসামি চট্টগ্রামের পটিয়ার সাইফুল ইসলাম সুমন দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বিদেশে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়েছেন বিতর্কিত। তিনি দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ইদ্রিস মিয়ার ভাইপো। ইদ্রিস মিয়া এবার দক্ষিণ জেলা বিএনপির সভাপতি পদ পেতে জোর লবিং চালাচ্ছেন।

গতকাল ৫ জানুয়ারি, রবিবার রাত সাড়ে ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ব্যাবসায়িক পার্টনার তরুণ শিল্পপতি সাইফুল ইসলাম সুমন। আজ ৬ জানুয়ারি, সোমবার সকালে নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি তাসলিমা আকতার। ওসি তাসলিমা বলেন, ‘চট্টগ্রামের পটিয়ার সাইফুল ইসলাম সুমন নামের এক ব্যবসায়ী রবিবার মধ্যরাতে বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেন। আজ সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে চট্টগ্রামে একাধিক মামলা রয়েছে।

সাইফুল ইসলাম সুমনের বিরুদ্ধে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ১৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা তদন্তাধীন। এ ছাড়া চট্টগ্রামে ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতা, পুলিশের ওপর হামলা এবং হাটহাজারীতে হত্যা মামলাসহ আরো তিনটি মামলার আসামি তিনি। তা ছাড়া পটিয়ার ইদ্রিচ মিয়া নামের এক বিএনপি নেতার অর্থ জোগানদাতা হিসেবে সুমন এলাকায় পরিচিত। তার অবৈধ অর্থের মাধ্যমে সম্প্রতি ইদ্রিচ মিয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির শীর্ষ পদ পেতে তদবির করছেন বলে জানা গেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews