একতা ডেস্কঃ সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হকসহ ৩৮ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো ৩০০ জনকে আসামি করে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করা হয়েছে। ১৬ জানুয়ারি মতিউর রহমানের দায়েরকৃত এই মামলায় পুলিশ অভিযান চালিয়ে মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছামান উদ্দিনকে (৬০) গ্রেফতার করেছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মতিউর রহমানসহ দুই-তিন হাজার ছাত্র-জনতা সফিপুর বাজার থেকে মিছিল নিয়ে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। আনসার অ্যাকাডেমির ৩ নম্বর গেটের সামনে পৌঁছালে অভিযুক্তদের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষ শুরু হয়। আওয়ামী লীগের নেতাদের নির্দেশে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালালে বাদী গুলিবিদ্ধ হন। আহত মতিউর রহমানকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, এ মামলায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply