1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

সাবেক মেয়র মাহবুবুর দুদকের জালে কক্সবাজারে

  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৮৮ গননা করুন

একতা ডেস্কঃ দুর্নীতি দমন কমিশন (দুদক) কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র মাহবুবুর রহমানকে নিয়ে অনুসন্ধান শুরু করেছে। সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার প্রভাব খাটিয়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। মাহবুবুর রহমান কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। সাবেক পৌর মেয়র মাহবুবুরের অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়টি অনুসন্ধান করতে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেনকে গত রোববার অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়।

দুদকের প্রধান কার্যালয় থেকে চিঠি দেওয়া হয় কক্সবাজার কার্যালয়ে। কমিশনের পক্ষে উপপরিচালক (অনুসন্ধান ও তদন্ত) ওমর ফারুক স্বাক্ষরিত গত ১২ ফেব্রুয়ারি কক্সবাজারে পাঠানো চিঠিতে একজন কর্মকর্তা নিয়োগ দিয়ে মাহবুবুরের বিরুদ্ধে বিধি অনুযায়ী অনুসন্ধান শেষ করে দ্রুত প্রতিবেদন দিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়। ২০২৩ সালে মাহবুবুর কক্সবাজার পৌরসভার মেয়র নির্বাচিত হন। এর পর পৌরসভায় নিজস্ব বলয় গড়ে তুলে লাখ লাখ টাকার অবৈধ সম্পদের মালিক হন। ঘুষের বিনিময়ে পৌরসভায় কর্মচারী নিয়োগ, ডাম্পিং স্টেশনের জন্য জমি ক্রয়ের নামে কোটি টাকা আত্মসাৎ, পৌর এলাকায় ড্রেন পরিষ্কারের নামে অর্থ আত্মসাৎ, নামে-বেনামে মিথ্যা কোটেশন দেখিয়ে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে মাহবুবুরের বিরুদ্ধে।

বড় বাজারে পৌরসভার পক্ষ থেকে ডেভেলপারের সঙ্গে চুক্তির ভিত্তিতে একটি আধুনিক মার্কেট নির্মাণধীন থাকা অবস্থায় দোকান দেওয়ার নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে। পাশাপাশি পৌরসভার সব উন্নয়ন প্রকল্পে বিভিন্ন প্রতিষ্ঠানকে ঠিকাদার নিয়োগ দেওয়া হলেও গোপনে এসব প্রতিষ্ঠানের সঙ্গে নিজেই ঠিকাদারি কাজ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মাহবুবুর। কক্সবাজার পৌরসভার একজন কাউন্সিলর নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুদক নিরপেক্ষভাবে অনুসন্ধান করলে মাহবুবুরের দৃশ্যমান সম্পদের চেয়ে নামে-বেনামে অদৃশ্য অবৈধ সম্পদ বেশি পাওয়া যাবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews