একতা ডেস্কঃ রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দিলেন সাবেক সচিব এ এম এম নাসীর উদ্দীনকে। ২১ নভেম্বর, বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন- অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

Leave a Reply