একতা ডেস্কঃ সাবেক সেনা কর্মকর্তাদের একাংশ নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিচ্ছেন। সাবেক সেনা কর্মকর্তারা ছাড়াও আধাসামরিক, ব্যবসায়ী, সুধীসমাজের প্রতিনিধি, সাবেক আমলা, বিভিন্ন রাজনৈতিক দলের বঞ্চিত নেতা ও পেশাজীবীরা যোগ দেবেন বলেআশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। দলটি গঠনে নেতৃত্ব দিচ্ছেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ শামীম কামাল।
এ দলের সাংগঠনিক ও প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সম্পাদক পদে রয়েছেন মেজর জেনারেল (অব.) ইবনে ফজল সায়েখুজ্জামান। সহসম্পাদক পদে রয়েছেন, মেজার (অব.) দেলোয়ার হোসেন খান ও জাতীয় পার্টির সাবেক নেতা নুরুল কাদের সোহেল। নতুন এই রাজনৈতিক দলটির নাম এখনো ঠিক হয়নি। এ নিয়ে চিন্তা-ভাবনা চলছে। আগামী ২৬ মার্চ দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাম প্রকাশ করা হতে পারে।
Leave a Reply