1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাহসী ও স্বনির্ভর জাতি গড়ে তোলা সম্ভব সবার সহযোগিতায়

  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১২৭ গননা করুন

একতা ডেস্কঃ প্রধান উপদেষ্টা বলেছেন, সবার সহযোগিতা ও সহমর্মিতার ধারাবাহিকতা বজায় থাকলে একটি সাহসী ও স্বনির্ভর জাতি গড়ে তোলা সম্ভব হবে। তিনি বলেন, দেশের জনগণ যদি একে অপরের পাশে দাঁড়ায়, তবে সে শক্তি দিয়ে আমরা অনেক বড় এবং সমৃদ্ধ জাতি হতে পারব। ৩০ এপ্রিল, বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, বন্যার প্রথম দিকে আমরা বুঝতে পারছিলাম না, এটি কতটা বিপজ্জনক হতে পারে। একে আমরা প্রথমে স্বাভাবিক বন্যা হিসেবে দেখছিলাম, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ আবাসন প্রকল্পের মাধ্যমে ঘর নির্মাণের জন্য বরাদ্দকৃত ৫০ কোটি টাকার মধ্যে মাত্র ২৪ কোটি ৯৮ লাখ ৯৫ হাজার টাকায় ৩০০টি ঘর নির্মাণের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এতে সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, যেভাবে সেনাবাহিনী মাত্র অর্ধেক খরচে ৩০০টি ঘর নির্মাণ করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এই কাজে সেনাবাহিনীর ভূমিকাও অমূল্য। তাছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম জেলার মানুষকে ঘর প্রদান করে সহমর্মিতার নতুন দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, যারা আজকে নতুন ঘরের চাবি পেয়েছেন, তাদের দুর্দিনে পাশে থাকতে পেরে আমরা আনন্দিত। এখন আপনাদের সন্তানদের শিক্ষা ও উন্নতির দিকে নজর দিন, যাতে তারা ভবিষ্যতে ভালো নাগরিক এবং উদ্যোক্তা হতে পারে।

তিনি বলেন, এটি আপনাদের মাথা গোঁজার ঠাঁই, তবে আপনাদের সামাজিক দায়িত্ব এখানেই শেষ নয়। দেশের জন্য ভালো কিছু করতে হবে। দেশের এই মানুষের সাহস ও সহমর্মিতা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়লে আমরা সত্যিই একটি শক্তিশালী জাতি হিসেবে গড়ে উঠতে পারব।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews