একতা ডেস্কঃ বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন চায়। বুধবার ধানমন্ডিতে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ‘বাংলাদেশ অর্থনীতি ২০২৪-২৫ সংকটময় সময়ে প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ শীর্ষক’ মিডিয়া ব্রিফিংয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিপিডির সম্মানীয় ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান, সিপিডির গবেষণা পরিচালক খোন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ।
ফাহমিদা বলেন, অন্তর্বর্তীকালিন সরকার ইতোমধ্যে জানিয়েছে, আগামী ডিসেম্বর অথবা ২০২৬ সালের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময়ের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়। ক্ষমতার পালাবদল হলেও অর্থনৈতিক গতিধারার উন্নতি নেই। অক্টোবর পর্যন্ত রাজস্ব আহরণের প্রবৃদ্ধি মাত্র ৩ দশমিক ৭ শতাংশ, যা আগের বছরের একই সময় ছিল ১৭ ভাগের বেশি।
Leave a Reply