1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

সিরিয়ায় আসাদ অনুগতদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ

  • শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৪৭ গননা করুন

একতা ডস্কঃ সিরিয়ায় বর্তমান সরকারের নিরাপত্তা বাহিনীর ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত যোদ্ধাদের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭০ জনের বেশি নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক ডজন। ৭ মার্চ, শুক্রবার দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত ডিসেম্বরে বাশারের পতনের পর লাতাকিয়া প্রদেশের উপকূলীয় শহর জাবলেহ এবং তার সংলগ্ন গ্রামগুলোতে বর্তমান সরকারের বাহিনীর বিরুদ্ধে ভয়াবহ আক্রমণ হয়েছে। এসওএইচআর বলেছে, সংঘর্ষে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর ১৬ জন সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে আসাদপন্থী ২৮ জনের বেশি যোদ্ধা নিহত হয়েছে। এ ছাড়া সংঘর্ষে চারজন বেসামরিক লোক নিহত হয়েছে। মুস্তাফা নামে লাতাকিয়ার একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, আসাদ মিলিশিয়ার অবশিষ্ট কয়েকটি দল আমাদের অবস্থান এবং চেকপয়েন্টে আক্রমণ করেছে। তারা জাবলেহ এলাকায় আমাদের অনেক টহলকে লক্ষ্য করে হামলা করেছে।

সানার প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের সময় বিমান বাহিনীর গোয়েন্দা বিভাগের সাবেক একজন প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews