একতা ডেস্কঃ সিরিয়ার স্থানীয় সংবাদমাধ্যম এবং পর্যবেক্ষণ সংস্থাগুলো দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশে ইসরায়েলি সামরিক বিমান হামলা চালিয়েছে। এই হামলায় দেশটির সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে। বার্তা সংস্থা সানা জানিয়েছে, সোমবার রাতে রাজধানী দামেস্ক থেকে প্রায় ১০৩ কিলোমিটার দক্ষিণে দেরার উত্তরের জব্বাব ও ইজরা শহরে একাধিক হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ইসরায়েলি বিমান হামলায় শহর দুটির সামরিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সিরীয় সামরিক বাহিনীর ৮৯তম আর্টিলারি রেজিমেন্ট এবং ১২তম ব্রিগেড লক্ষ্যবস্তুতে ছিল। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪ দাবি করেছে, সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো কিছু সামরিক স্থাপনা দখলের চেষ্টা করছে, এ অবস্থায় ইসরায়েল অস্ত্রভাণ্ডার, রাডার, ট্যাঙ্ক এবং কামান ধ্বংস করতে বিমান হামলা চালিয়েছে।
সিরিয়ার সরকার এখনো হামলার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। হতাহতের বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply