1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

সিরিয়ায় টিভি ভবনে বিমান হামলা

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৪১ গননা করুন

একতা ডেস্কঃ মধ্যপ্রাচ্যের পিছু ছাড়ছেই না সন্ত্রাসী আগ্রাসন। স্যোসাল মিডিয়ার খবরে জানা গেল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলের বিমান হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় সম্প্রচারে থাকা এক নারী উপস্থাপিকা ক্যামেরার সামনেই আতঙ্কিত হয়ে দৌড়ে পালিয়ে যান।

সামাজিক মাধ্যমে ইতোমধ্যে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে এবং তা শেয়ার করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ নিজেও। ১৬ জুলাই, বুধবার সামাজিক মাধ্যমে শেয়ার করা ওই ভিডিওতে দেখা যায়, হামলার শব্দে হতভম্ব হয়ে পড়েন উপস্থাপিকা এবং দ্রুত স্টুডিও ত্যাগ করেন। হামলার সময়কার এই দৃশ্য সিরিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও স্পষ্টভাবে সামনে এনেছে। ইসরাইল গত তিন দিন ধরে সিরিয়ায় ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে।

দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর সুইদায় ইসরাইলি বাহিনী এ অভিযান চালাচ্ছে, যেখানে দ্রুজ নামের সংখ্যালঘু এক ধর্মীয় সম্প্রদায়ের বসবাস। ইসরাইল দাবি করছে, তারা ওই সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান চালাচ্ছে। দ্রুজ সম্প্রদায় মূলত শিয়া ইসলামের একটি শাখা থেকে দশম শতাব্দীতে উদ্ভূত হয়। বর্তমানে বিশ্বের প্রায় ১০ লাখ দ্রুজের মধ্যে অর্ধেকেরও বেশি সিরিয়ায় বাস করে।

বাকিরা ছড়িয়ে রয়েছে লেবানন ও ইসরাইলে। ইসরাইল তাদের নিজেদের সম্পর্কিত সম্প্রদায় হিসেবেই বিবেচনা করে। ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এক বিবৃতিতে বলেন, ‘প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আমি ও প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি প্রতিশ্রুতি দিয়েছি, আমরা সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের পাশে থাকব এবং তাদের রক্ষা করব।’

গত মঙ্গলবার রাতে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে আমরা একটি অসামরিক অঞ্চল হিসেবে রাখতে চাই। পাশাপাশি দ্রুজ সম্প্রদায়ের সুরক্ষার দায়িত্বও আমরা বহন করব।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews