1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

সিলেটে দুই গ্রাম ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে আহত ২০

  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৪৭ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ সিলেট জেলার জালালাবাদ থানার নাজিরেরগাঁও এবং নয়াখুররমখুলা গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ মিনিটে উভয় পক্ষের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানগুলোও বন্ধ হয়ে যায় এবং পথচারীসহ সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে চলে যান। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়, কিন্তু সংঘর্ষ তীব্র হতে থাকে। পরে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কার্যকর পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উভয় পক্ষকে শান্ত করতে এগিয়ে আসেন। দুই গ্রামের মধ্যে চলা এই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৮ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন জালালাবাদ থানার নয়াখুররমখুলা গ্রামের ঘোলাই মিয়ার ছেলে মোঃ ওয়ারিস(৫৫), একই এলাকার মৃত আলতু মিয়ার ছেলে তকদির ইসলাম(৩৫), মৃত আফরুজ আলীর ছেলে তসির আলি(৬০), সাং নয়াখুররমখুলা, জালালাবাদ, নাজিরগাঁও গ্রামের মকবুল আলীর ছেলে সাহব আলী, নাজিরগাঁও গ্রামের মৃত জোবেদ আলীর ছেলে আতাউর(৫২), নাজিরেরগাঁও গ্রামের হানিফ আলীর ছেলে সামাদ, উত্তর বাগ, জালালাবাদ গ্রামের মনিরাম গরাইটের ছেলে দীপক গরাইট(২৪), নাজিরেরগাঁও গ্রামের মৃত মো. হামীম মিয়ার ছেলে মো. সুমন মিয়া(৩৫)।

থানা পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে সংঘর্ষের মূল কারণ এখনো জানা যায়নি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews