1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

সীমান্তে বস্তাভরা ২৫ লাখ টাকার কষ্টিপাথর আটক করেছে বিজিবি

  • বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১১১ গননা করুন

একতা ডেস্কঃ পঞ্চগড়ের মীরগড় বিওপি এলাকা থেকে টাস্কফোর্স অভিযানে থেকে মূল্যবান একটি কষ্টি পাথর উদ্ধার করা হয়েছে। এসময় নুরুজ্জামান এসেন (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। গতকাল ৭ জানুয়ারি, মঙ্গলবার রাতে পঞ্চগড় ব্যাটালিয়নের। (১৮ বিজিবি) অধীনস্থ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৪২২ থেকে সাড়ে ৪ কিলোমিটার বাংলাদেশের ভেতরে ডোকরো পাড়া এলাকা থেকে কষ্টি পাথরটি উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, তাদের পাশাপাশি ম্যাজিস্ট্রেট এবং পুলিশের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে বস্তাবন্দি অবস্থায় সাড়ে ২৪ কেজি ওজনের কষ্টি পাথরটি উদ্ধার করে। যার মূল্য প্রায় ২৫ লাখ টাকা। আটক নুরুজ্জামান পঞ্চগড় সদরের অমরখানা ইউনিয়নের বিদ্যাপিঠা গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ প্রসঙ্গে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ সময় সংবাদকে বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বন্ধে তৎপর রয়েছে বিজিবি। একই সঙ্গে সীমান্ত এলাকাগুলোতে নিয়মিত মাদকবিরোধী ও চোরাচালান বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কষ্টিপাথরসহ একজনকে আটক করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews