1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

সুনীতারা পৃথিবীতে ফিরতেই ট্রাম্প খোঁচা দিলেন বাইডেনকে

  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৩৬ গননা করুন

একতা ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথা দিয়েছিলেন সুনীতা উইলিয়ামসদের মহাকাশ থেকে ফিরিয়ে আনবেন। সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করেছেন।

সুনীতা এবং বুচ উইলমোর পৃথিবীর বুকে নামার পর এমনই প্রতিক্রিয়া দিলেন ট্রাম্প। দুই নভোচারীকে পৃথিবীতে ফেরানোর ব্যাপারে কৃতিত্ব নিজের কাঁধে নেওয়ার পাশাপাশি পূর্বসূরি জো বাইডেনকেও খোঁচা দিতে ছাড়লেন না তিনি। হোয়াইট হাউসের পক্ষ থেকে এক্স হ্যান্ডলে লেখা হয়, মহাকাশে নয় মাস ধরে আটকে থাকা সুনীতা উইলিয়ামসদের ফিরিয়ে আনা হল। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে। একই সঙ্গে সাবেক প্রেসিডেন্ট বাইডেনকে কটাক্ষ করতেও ছাড়লেন না ট্রাম্প। সুনীতাদের ফিরিয়ে আনার ব্যাপারে উদাসীন ছিলেন বাইডেন, এমন অভিযোগও শোনা গেছে ট্রাম্পের কণ্ঠে। তিনি বলেন, বাইডেন তাদের (সুনীতা এবং বুচ) ফিরিয়ে আনতে পারেননি। ইলন মাস্ককে অনুরোধ করেছিলাম তাদের ফিরিয়ে আনতে হবে।

সুনীতারা ফিরেছেন। তাদের এখন সুস্থ হতে হবে। সুস্থ হয়ে উঠলে হোয়াইট হাউসের ওভাল অফিসে আমন্ত্রণ জানানো হবে। গতকাল মঙ্গলবার সুনীতাদের নিয়ে মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করে। তার কিছুক্ষণ পর ওই যানের মধ্যে থাকা ক্যাপসুল থেকে একে একে হাসিমুখে বেরিয়ে আসেন সুনীতা এবং বুচ। ২৮৬ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফেরায় তাদের নিয়ে খুশি গোটা বিশ্ব। খুশি ট্রাম্পও। মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি যখন ক্ষমতায় (দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর) আসি, তখনই আমি ইলন মাস্ককে বলেছিলাম তাদের (সুনীতা এবং বুচ) ফিরিয়ে আনতে হবে। কথা দিয়েছিলাম, রেখেছি।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর মাস্ককে সুনীতাদের বিষয়টি দেখার অনুরোধ করেছিলেন। তারপর মহাকাশে স্পেসএক্সের যান পাঠানোর তোড়জোড় শুরু হয়। অবশেষে সুনীতাদের নিয়ে ফিরল ড্রাগন যান। সেই আবহেই নিজের দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করালেন ট্রাম্প।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews