1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

সেনাবাহিনীতে যোগদানে উদ্বুদ্ধকরণ ক্লাস মাগুরায়

  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৬২ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে প্রেষণামূলক ক্লাস অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানে আগ্রহীদের উৎসাহিত করতে। ১৫ এপ্রিল, মঙ্গলবার দুপুরে মাগুরা আর্মি ক্যাম্পের উদ্যোগে কলেজের শ্রেণিকক্ষে এ ক্লাসের আয়োজন করা হয়। ক্লাস পরিচালনা করেন মাগুরা সেনা ক্যাম্পের কমান্ডার। তিনি উপস্থিত শিক্ষার্থীদের সেনাবাহিনীর গৌরবময় ইতিহাস, দায়িত্ববোধ, প্রশিক্ষণ, কর্মপরিধি ও ভর্তির প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। পাশাপাশি সেনাবাহিনীতে চাকরির সুযোগ-সুবিধা ও সম্মানের বিষয়গুলো তুলে ধরেন। ক্লাসে সেনাবাহিনীর একটি চৌকস দল অংশগ্রহণ করে এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সেনাবাহিনীর “সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র মোরা দেশের তরে”-এই মূলমন্ত্রের তাৎপর্য তুলে ধরেও আলোচনা হয়। প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এই প্রেষণামূলক ক্লাসে অংশগ্রহণ করে। বক্তারা জানান, তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা এবং সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী করে তুলতেই এ উদ্যোগ। শিক্ষার্থীরাও এমন আয়োজনকে ইতিবাচক হিসেবে গ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews