1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

সৈয়দ আশরাফুলের ৩টা জানাজা পড়ানোর মতো উপযুক্ততা নিয়ে প্রশ্ন

  • শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৯২ গননা করুন

একতা ডেস্কঃ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বললেন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের তিনটি জানাজা অনুষ্ঠিত হওয়ায় তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেছিলেন। শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ‘হাঁটে হাড়ি ভাঙা’ শীর্ষক প্রথম পর্বের পোস্টে তিনি এ তথ্য প্রকাশ করেন।

তিনি লেখেন, “সৈয়দ আশরাফের তিনটি জানাজা হবে শুনে শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেন এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধমকের সুরে জিজ্ঞাসা করেন, ‘ও এত বড় কী হয়ে গেল যে তিনটা জানাজা পড়াতে হবে?’ জবাবে ওবায়দুল কাদের কাঁচুমাচু করে বলেন, ‘নেতাকর্মীরা ওনাকে অনেক পছন্দ করে, আর তাদেরই দাবি-না মানলে সামলানো যাবে না।”

তিনি করেন, “আপনারা যারা আশরাফ ভাইকে শাপলা চত্বরের ঘটনায় দোষারোপ করছেন, তা সঠিক নয়। তিনি হয়তো কিছু কথা বলে থাকতে পারেন, কিন্তু সব সিদ্ধান্ত আসত একেবারে ওপর থেকে।’ পোস্টের শেষে সোহেল তাজ আরও লেখেন, “নীতি ও আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই-আমি আপনাদেরকে চিনি।” তিনি আওয়ামী লীগের ব্রেইনওয়াশড, নীতি ও আদর্শহীন লুটেরা, খুনি, হত্যা, গুম এবং নির্যাতনকারীদের সমর্থকদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন। তিনি বলেন, “অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করুন এবং নিজের বিবেক জাগিয়ে আত্মসমালোচনা করুন।”

সোহেল তাজের এই বক্তব্য সামাজিক ও রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। তাঁর সাহসী মন্তব্য রাজনীতির নানান দিক উন্মোচন করেছে বলে অনেকে মনে করছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews