1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

সোনার দামে রেকর্ড ছাড়িয়েছে

  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৬৩ গননা করুন

একতা ডেস্কঃ আরেক দফা বেড়েছে সোনার দাম দেশের বাজারে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে ১ লাখ ৫৬ হাজার ৯৯ টাকা। এ দফায় ভরিপ্রতি দাম বেড়েছে ১ হাজার ১৫৪ টাকা। দেশের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতদিন দেশের বাজারে ভালোমানের এক ভরি সোনার দাম সর্বোচ্চ ছিল ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা।

গত ২১ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ দামে সোনা বিক্রি হয়। এখন সেই রেকর্ড ভেঙে সোনার দাম নতুন উচ্চতায় উঠলো। আগামীকাল বুধবার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫৬ হাজার ৯৯ টাকা, ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৪৮ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ১ লাখ ২৭ হাজার ৭০৯ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম বেড়ে হবে ১ লাখ ৫ হাজার ৩০৩ টাকা।

এর আগে আজ মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা, ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ১ লাখ ২৬ হাজার ৭৭৬ টাকায় বিক্রি হয় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪ হাজার ৪৯৮ টাকায় বিক্রি হয়েছে।

সেই হিসাবে আগামীকাল থেকে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনায় ১ হাজার ১৫৪ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৯৬ টাকা, ১৮ ক্যারেটে ৯৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ৮০৫ টাকা দাম বাড়বে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews