1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

সোহেল তাজ বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে বলতে কমিশনে যাচ্ছেন

  • সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৫৮ গননা করুন

একতা ডেস্কঃ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ন্যায়বিচার ও সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে বিডিআর হত্যাকাণ্ড সম্পর্কিত কমিশনকে ওই সময়কার অভিজ্ঞতা, পর্যবেক্ষণ এবং পরামর্শ জানাতে চান। এজন্য ৪ মার্চ, মঙ্গলবার স্বপ্রনোদিত হয়ে কমিশনের কাছে যাবেন বলে নিজের ভেরিফায়েড ফেসবুকে জানিয়েছেন সোহেল তাজ। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ জড়িত থাকতে পারেন বলে মন্তব্য করেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা পোস্টে ইলিয়াস হোসাইন সোহেল তাজকে ওই সময়ের অ্যারাইভাল ভিসা দেখানোর চ্যালেঞ্জও দিয়েছেন।

পোস্টের সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের একটি তালিকাও শেয়ার করেছেন তিনি। তার এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে যথাযথ প্রমাণ হাজিরের চ্যালেঞ্জ ছুড়ে দেন সোহেল তাজ। ওই অভিযোগের প্রেক্ষিতে সোহেল তাজ গত ২৭ ফেব্রুয়ারি এক পোস্টে লিখেন, প্রমান করো- না পারলে নাকে খত দিতে হবে। আত্মস্বীকৃত স্বাধীনতা/মুক্তিযুদ্ধ বিরোধী বিদেশে অবস্থানরত একজন তথাকথিত ইনভেস্টিগেটিভ সাংবাদিক বার বার আমাকে বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়াবার জন্য কোনো প্রমান ছাড়া মিথ্যা-বানোয়াট-মনগড়া কথা বিভিন্নভাবে প্রচার করছে- আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই পোস্টে ৩টি বিশেষ দ্রষ্টব্য উল্লেখ করেন তিনি। প্রথমটি ছিল, ‘ব্রিগ্রেডিয়ার জেনারেল হাসান নাসেরকে অনুরোধ করবো, আপনি তথ্য-প্রমাণ প্রকাশ করুন এবং কমিশনকে তা জানান। আমি নবগঠিত তদন্ত কমিশনকে আমার পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা সম্পর্কে বলতে এবং সার্বিক ভাবে সহযোগিতা করতে প্রস্তুত।

দ্বিতীয় দ্রষ্টব্যে তিনি লিখেন, আমি কোথায় ছিলাম, কেন এবং আমার কী ভূমিকা ছিল, আমি বহুবার ব্যাখ্যা দিয়েছি, আমার ইটারভিউসমূহ দেখে নিয়েন। ভাঙা রেকর্ডের মত বার বার বলতে পারবো না। শেষ দ্রষ্টব্যে তিনি বলেন, অনেকেই বলছেন আমি কেন এত উত্তেজিত হচ্ছি। আমার প্রশ্ন আপনাদের কাছে, ‘আপনি যদি নিরপরাধ হন এবং আপনার বিরুদ্ধে এইরকম একটি সিরিয়াস এবং জঘন্য ঘটনার সাথে জড়িত থাকার মিথ্যা বানোয়াট মনগড়া অভিযোগ করা হয়, আপনি কী করতেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews