1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

সৌদিতে আকস্মিক বন্যায় মক্কা নগরীতে সর্বোচ্চ সতর্কতা

  • বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৫৮ গননা করুন

একতা ডেস্কঃ আবারও নজিরবিহীন ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে সৌদি আরবে। এতে রাজধানী রিয়াদ, পবিত্র মক্কা ও মদিনাসহ বিভিন্ন অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, গত মঙ্গলবার সৌদির আবহাওয়া অধিদপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি মক্কা-মদিনাসহ পশ্চিম ও পূর্বাঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছে। তাছাড়া রিয়াদসহ সৌদির মধ্যাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় দুই প্রদেশ আসির ও জাজানে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এসব অঞ্চলের

বাসিন্দাদের বন্যার ঝুঁকি এড়াতে সরকারের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

দেশটির সিভিল ডিফেন্স সার্ভিস ও রেড ক্রিসেন্ট জানিয়েছে, বন্যায় আটকে পড়াদের উদ্ধারের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেইসঙ্গে বাসিন্দাদের ঝুঁকিপূর্ণ স্থানে বিশেষ করে সর্তকর্তা জারি থাকা এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার ও জরুরি সেবায় নিয়োজিত সংস্থাগুলো দ্রুত ব্যবস্থা গ্রহণ করছে এবং অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারসহ বিভিন্ন সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।

সোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে, মক্কা-মদিনার রাস্তাঘাট প্লাবিত হয়েছে, গাড়ি ভেসে যাচ্ছে ও ভবন ডুবে যাচ্ছে। এ ছাড়া উপত্যকা ও নিচু এলাকাগুলোতে পানি জমে আছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews