1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোমেটিক এক্সিলেন্স পেলেন

  • মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৭০ গননা করুন

একতা ডেস্কঃ ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান ‘বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স’ পেলেন। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে বিশেষ অবদান রাখায় তাকে এই পদকে ভূষিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

২৮ জানুয়ারি, মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে তাকে এই পদক প্রদান করা হয়। পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। ‘বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স’ পাওয়ার জন্য তিনি সৌদি রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সৌদি আরব আমাদের বিশ্বস্ত বন্ধু। সেখানের ৩০ লাখ প্রবাসী বাংলাদেশে রেমিট্যান্স আনতে বিশেষ ভূমিকা রাখছেন। দুই দেশের মধ্যে শক্তিশালী বন্ধন রয়েছে। বাংলাদেশে সৌদি আরবের মধ্যে বিনিয়োগ অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি এবং অর্থায়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো- এই বন্ধনকে আরও দৃঢ় করেছে। আমরা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং শান্তি প্রতিষ্ঠার জন্য একযোগে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছি। উভয় দেশই বিশ্বব্যাপী স্থিতিশীলতা ও সম্প্রীতির পক্ষে সমর্থন জানানোর ক্ষেত্রে ধারাবাহিকভাবে ঐক্যবদ্ধ থেকেছে। আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরো বাড়বে বলেও প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান বলেন, বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স’ প্রদান করায় বাংলাদেশ সরকারের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই উদ্যোগ এখানের রাষ্ট্রদূতদের কাজে আরো উৎসাহিত করবে। তবে এটা শুধু আমার অর্জন নয়, আমার মিশনের সকল কর্মকর্তাদের পরিশ্রমের ফসল।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews