1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

স্বামী টাকার জন্য স্ত্রী-সন্তানকে বের করে দিল

  • মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২৯২ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ ঝালকাঠিতে স্বামীর বিরুদ্ধে স্ত্রী ও দুই সন্তানকে ঘর থেকে বের করে দিয়ে দরজায় তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রাবিয়া আক্তার সুমি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের সুলতান হোসেন মুন্সির মেয়ে। অভিযুক্ত শাহীন হাওলাদার নবগ্রাম ইউনিয়নের বাউকাঠির মুনসুর আলীর ছেলে। ১৩ বছর আগে শাহীন হাওলাদারে সাথে পারিবারিকভাবে বিয়ে হয় সুমির। বিয়ের এক বছর পর থেকেই যৌতুক দাবিসহ বিভিন্ন বিষয়ে প্রায়ই সুমির ওপর নির্যাতন করত শাহিন। বিদেশে যাবার জন্য সুমির কাছে তিন লাখ টাকা দাবি করে শাহীন। টাকা না পেয়ে স্ত্রী, সন্তানকে ঘর থেকে বের করে তালা ঝুলিয়ে দেন তিনি। রাবিয়া আক্তার সুমী বলেন, একজন স্বামীর কর্তব্য তার স্ত্রী-সন্তানকে ভালো রাখা। তাদের পড়ালেখা শিখিয়ে মানুষের মতো মানুষ করা। তবে তিনি এগুলো না করে বাইরে-বাইরে থাকেন। আমার দুই ছেলের ভরণপোষণ ও পড়ালেখার খরচ দেয় না।

সবসময় খারাপ ব্যবহার করে। আমি আমার সন্তানদের নিয়ে স্বামীর সংসারে থাকতে চাই। স্থানীয় ইউপি সদস্য মোঃ তসলিম হোসেন বলেন, এর আগেও শাহীন তার স্ত্রীকে নির্যাতন করেছে। আমরা সালিশি করে মীমাংসা করে দিয়েছি। এরপরও স্ত্রী ও সন্তানদের নির্যাতন করছেন তিনি। অভিযুক্ত শাহীন হাওলাদার বলেন, সুমিকে ডিভোর্স দেওয়া হয়েছে। এ বিষয়ে কথা বলতে চাই না। যা বলার আদালতে বলব।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews