1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

‘স্বৈরাচারী ব্যবস্থার উচ্ছেদ ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা বললেন রুহিন হোসেন প্রিন্স

  • বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৯৮ গননা করুন

একতা ডেস্কঃ পঞ্চগড়ের বোদা উপজেলা সিপিবির জনসভায় স্বৈরাচারী ব্যবস্থার উচ্ছেদ ঘটিয়ে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে হবে বলে মন্তব্য করলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘দীর্ঘ ৩৪ বছর আগে স্বৈরাচার এরশাদকে উচ্ছেদ করা হলেও গণতন্ত্র মুক্তি পায়নি। এরপর থেকে যারা ক্ষমতায় ছিল তারা তিন জোটের রূপরেখা বাস্তবায়ন করেনি। দীর্ঘদিন ধরে স্বৈরশাসন দেশবাসীর কাঁধে ভর করেছিল।” মঙ্গলবার বিকালে বোদা ধানহাটি মাঠে উপজেলা কমিটির উদ্যোগে জনসভায় এসব কথা বলেন রুহিন হোসেন প্রিন্স।

প্রিন্স বলেন, ছাত্র শ্রমিক জনতা বুকের রক্ত দিয়ে স্বৈরশাসকদের উচ্ছেদ করার পরও রাষ্ট্রের ওপর নতুন করে স্বৈরাচার চেপে বসে। তাই পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য স্বৈরাচারী ব্যবস্থার উচ্ছেদের সংগ্রাম বেগবান করতে হবে। এজন্য যার যার দাবিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঐক্য গড়ে তুলে নীতি-নিষ্ঠ রাজনৈতিক শক্তির পতাকাতলে সমবেত করতে হবে, বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের তিন মাস পেরিয়ে গেলেও এখনো জনজীবনে শান্তি আসেনি মন্তব্য করে প্রিন্স বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় মানুষের মধ্যে হতাশা কাজ করছে। পতিত স্বৈরাচার ও দেশি-বিদেশি অপশক্তি নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে।

সিপিবির এ শীর্ষ নেতা বলেন, এ সরকারের অন্যতম করণীয় হল, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে নির্বাচনের পথে এগিয়ে যাওয়া। এজন্য রোডম্যাপ ঘোষণা করতে হবে। মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর গণঅভ্যুত্থান, ২০২৪-এর গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং ব্যবস্থা বদলে সংগ্রাম অগ্রসর করতে হবে।

জেলা সিপিবির সম্পাদক মণ্ডলীর সদস্য শফিকুল ইসলামের সভাপতিত্বে জনসভায় ছিলেন পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুল আলম। অন্যদের মধ্যে বক্তব্য দেন সিপিবি জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রুহিদুল ইসলাম মিন্টু, বোদা উপজেলা কমিটির সাবেক সভাপতি কমরেড শামীম চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিপিবি বোদা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড লিহাজ উদ্দীন মানিক।

জনসভার আগে একটি বৈষম্যবিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রার বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধানিহাটি মাঠের জনসভায় এসে শেষ হয়। সন্ধ্যায় বোদা উপজেলার সাকোয়া ইউনিয়ন হাসপাতাল চত্বরে দলের উপজেলা কমিটির সভাপতি দিপক কুমার দে বাবলুর সভাপতিত্বে অন্য একটি জনসভায় বক্তব্য দেন রুহিন হোসেন প্রিন্স।

তথ্যসূত্রঃ বিডিনিউজ-২৪

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews