1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

হঠাৎ সীমান্তে অনুপ্রবেশ নিয়ে সোচ্চার মমতা

  • রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১১৮ গননা করুন
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একতা ডেস্কঃ সীমান্তে অনুপ্রবেশ নিয়ে হঠাৎ সোচ্চার হয়ে উঠেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহে বিএসএফের সঙ্গে পুলিশ অ্যাডজাস্ট করে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে। ২ জানুয়ারি, বৃহস্পতিবার কলকাতায় এক প্রশাসনিক বৈঠকে এমন মন্তব্য করেন মমতা।

৪ জানুয়ারি, শনিবার এক প্রতিবেদনে ডয়চে ভেলে জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতায় প্রশাসনিক বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে রাজ্যের মন্ত্রীরাসহ পুলিশ ও প্রশাসনের সঙ্গে জড়িত ব্যক্তিরাও ছিলেন।

বৈঠকে মমতা বলেন, মালদহে বিএসএফের সঙ্গে পুলিশ অ্যাডজাস্ট করে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে। পরে তিনি নিজের বক্তব্য সংশোধন করে বলেন, ‘পুলিশ নয়, বিএসএফ অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে। ইসলামপুর, সিতাই, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে। আর পুলিশ তাদের কিছু বলছে না। সমঝোতা করছে। বাংলাকে (পশ্চিমবঙ্গ) বদনাম করার জন্য বিএসএফকে দিয়ে কেন্দ্র এই কাজ করাচ্ছে। এটা কেন্দ্রীয় সরকারের ক্ল প্রিন্ট। বর্ডার দিয়ে গুণ্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে। ওরা খুন করতে আসছে। আমার রাজ্যে জঙ্গি হামলাকে মদদ দিলে প্রতিবাদ করতেই হবে।’

বৈঠকে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ অভিযোগ করেন, দিল্লি পুলিশ এসে পরিযায়ী শ্রমিকের বাড়িতে গিয়ে খোঁজ-খবর নিয়ে গেছে। তার এই অভিযোগের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘দিল্লি পুলিশ কেন এসেছিল? তারা কি রাজ্য পুলিশের অনুমতি নিয়েছিল? অনুমতি ছাড়া অন্য রাজ্য থেকে পুলিশ এসে এ রাজ্যে যা খুশি তাই করছে কী করে? পুলিশ সুপার কেন রাজ্য পুলিশের ডিজিকে জানাননি?’ তবে এ বিষয়ে পুলিশ সূত্র জানিয়েছে, নিয়ম হলো অন্য রাজ্য থেকে পুলিশ এলে আগে থেকে রাজ্য পুলিশকে নিয়মমাফিক জানাতে হয়। সেই নিয়ম মেনেই পুলিশ সাধারণত কাজ করে।

মমতার বক্তব্যের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ‘ভারত ও বাংলাদেশের সীমান্তে যাতায়াত নিয়মমাফিক হচ্ছে। যারা নিয়ম মানছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। যেসব নিরাপত্তারক্ষী ও সেনা সীমান্তে আছেন, তাদের কাজই হলো আইনকে রক্ষা করা। ভুয়া পাসপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতীয় পাসপোর্ট ভারতীয় নাগরিকদের জন্যই। এর কোনও বিচ্যুতি হলে কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়, ভবিষ্যতেও নেবে।

মমতার বক্তব্যের বিষয়ে বিজেপি নেতা সৌরভ শিকদার বলেছেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন, রাজ্য সরকারের ব্যর্থতার জন্য পশ্চিমবঙ্গ তো অনেক দিন ধরেই জঙ্গিদের স্বর্গরাজ্য ও আশ্রয়স্থলে পরিণত হয়েছে। তারা সীমান্ত পেরিয়ে আসে। তৃণমূলের পঞ্চায়েত বা অন্যদের সাহায্য নিয়ে পরিচয়পত্র থেকে পাসপোর্ট হয়ে যায়। মুখ্যমন্ত্রী নিজের ব্যর্থতা ঢাকতে বিএসএফ ও পুলিশের দিকে আঙুল তুলেছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews