1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান

হত্যাচেষ্টা মামলা শেখ হাসিনাসহ ৬১ জনের বিরুদ্ধে

  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৩১৮ গননা করুন

একতা ডেস্কঃ নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে মুরসালিন আলম (২২) নামের একজন গুলিবিদ্ধ হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলায় ৬১ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ১৫০-২০০ জনকে। ভুক্তভোগীর বাবা মো. শাহ আলম মামলার জন্য আগেই নারায়ণগঞ্জ আদালতে আবেদন করেছিলেন। শুক্রবার দুপুরে আদালতের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু করা হয়। বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন।

উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (৬০), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৬০), আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ (৬০), সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (৬০), সাবেক এমপি শামীম ওসমান (৫৫), শামীম ওসমানের বড় ভাই সেলিম ওসমান (৬০) ও সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ (৫০)। মামলা সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মুরসালিনদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করা হয়। প্রাণরক্ষায় ভুক্তভোগী স্থান ত্যাগের চেষ্টাকালে তার কোমর এবং দুই পায়ে গুলি লাগে। পরে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews