1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপাল খুন হন নিজ বাসায়

  • মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৫৬ গননা করুন

একতা ডেস্কঃ রাজধানী ঢাকার উত্তরখানে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল সাইফুর রহমান ভূঁইয়া (৫০) নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। রবিবার দিবাগত রাতে উত্তরখানের নিজ বাসা থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লেক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে গতকাল সোমবার বিকালে পুলিশ মরদেহের সুরতহাল শেষে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর উদ্যোগ নেয়। উত্তরখান থানার ওসি জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সুরতহাল প্রতিবেদনে হত্যাকাণ্ডের বিষয়টি স্পষ্ট হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে এবং এর পেছনের কারণ কী, তা তদন্ত করে দেখা হচ্ছে।

উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল হাসান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিকেলে লেক ভিউ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

গত ছয় মাস ধরে তিনি উত্তরখান মাজার রোড পুরান পাড়া এলাকার একটি ফ্ল্যাটে একা বসবাস করছিলেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুই-একদিন আগে তার বাসায় একজন পুরুষ ও একজন নারী মেহমান এসেছিলেন। ঘটনার পর থেকে তাদের খোঁজ মিলছে না।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews