একতা ডেস্কঃ ফিলিস্তিনের স্বাধীনতকামী সংগঠন হামাস চার নারী ইসরায়েলি সেনাকে মুক্তি দিয়েছে। ২৫ জানুয়ারি, শনিবার ফিলিস্তিনের স্থানীয় সময় সকাল ১১টার একটু পরে রেডক্রসের হাতে তাদের হস্তান্তর করা হয়। আলজাজিরার প্রতিবেদনে এই খবর বলা হয়েছে।
যুদ্ধবিরতির প্রথম ধাপের দ্বিতীয় দফায় মুক্তি পাওয়া চার ইসরায়েলি নারী সেনারা হলেন দানিয়েলা গিলবোয়া (২০), লিরি আলবাগ (১৯), কারিনা আরিয়েভ (২০) এবং নামা লেভি (২০)।
জিম্মি মুক্তির আগে হামাস ও মিত্র সংগঠন ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজি) সদস্যরা গাজা শহরের চত্বরে ব্যাপক শোডাউন করে যেখানে এই চার ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘ফিরে আসা চার জিম্মিকে ইসরায়েলি ভূখণ্ডে ফিরে আনার পর প্রাথমিক শারীরিক পরীক্ষা করা হবে তাদের।’ গত ১৯ জানুয়ারি কার্যকর হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রথম দফায় ৯০ কারাবন্দি ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছিল ইসরায়েল। বিপরীতে তিনজন জিম্মিকে মুক্তি দেয় হামাস। দীর্ঘ ১৫ মাস ধরে বন্দি থাকার পর এই চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে হামাস।

Leave a Reply