1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

হাসপাতালে মৃত ঘোষণার পর স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে জেগে উঠল লাশ

  • শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৩৩ গননা করুন

একতা ডেস্কঃ ভারতের মহারাষ্ট্র রাজ্যের কোলহাপুরের ঘটনা। সেখানে হৃদরোগে আক্রান্ত হন ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ। তার নাম পানদুরাং উল্লে। পরিবারিক সূত্রে জানা গেছে, ঘটনাটি গত ১৬ ডিসেম্বরের। ওই দিন হাঁটতে বেরিয়েছিলেন পানদুরাং উল্লে নামের ওই বৃদ্ধ। ফিরে এসে চা পান করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। বমি করার পর সংজ্ঞা হারিয়ে ফেলেন বৃদ্ধ। তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

তারপর বৃদ্ধের মরদেহ অ্যাম্বুল্যান্সে করে বাড়িতে নেওয়া হচ্ছিল। সেখান থেকে শশ্মশানে নিয়ে যাওয়ার কথাও হয়েছিল। তার মৃত্যুসংবাদ পেয়ে ইতোমধ্যে বাড়িতে জড়ো হতে শুরু করেন আত্মীয়-স্বজনরাও। শেষযাত্রার তোড়জোড়ও শুরু হয়ে যায়। কিন্তু আচমকা রাস্তায় একটি স্পিড ব্রেকার পার হতে গিয়ে লাফিয়ে ওঠে অ্যাম্বুল্যান্সটি। সেই সময়ে বৃদ্ধের পরিবারের সদস্যরা দেখেন, তার হাতের কয়েকটি আঙুল নড়ছে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় অন্য হাসপাতালে।

হার্টের সমস্যা নিয়ে ওই হাসপাতালে দু’সপ্তাহ চিকিৎসা নেন ওই বৃদ্ধ। সেখানে তার অস্ত্রোপচারও হয়। তারপর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন হেঁটে হেঁটে। যে হাসপাতাল থেকে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল, রিপোর্ট লেখা পর্যন্ত সেখানকার কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি। সুস্থ হওয়ার পর ওই বৃদ্ধ বলেন, “আমি হাঁটতে হাঁটতে বাড়িতে এসে চায়ে চুমুক দেওয়ার পর বসে ছিলাম। এ সময় আমি মাথা ঘোরা ও শ্বাসকষ্ট অনুভব করি। এরপর বাথরুমে গিয়ে বমি করি। পরে কী হয়েছিল মনে নেই, এমনকি কে আমাকে হাসপাতালে নিয়ে গেছে তাও মনে নেই।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews