1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

হাসিনা খুবই ভালো অভিনেত্রী বললেন শফিক রেহমান

  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২৭০ গননা করুন

একতা ডেস্কঃ শেখ হাসিনা দেশে ফিরলেই নানা অপকর্মে লিপ্ত হবে, কারণ সে খুনি। এভাবে মন্তব্য করলেন প্রবীণ সাংবাদিক ও লেখক শফিক রেহমান। দেশে এসে চোখে গ্লিসারিন ও লেবুর পানি দিয়ে কান্নাকাটি করবে। তাকে দেশে আনা মানে আরেকটি প্রহসন, আরেকটি তামাশা সৃষ্টি করা। আমরা জানি সে খুন করেছে। তাই দেরি না করে এখনই রায় দেওয়া উচিত।

তিনি বলেন, দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে শেখ হাসিনা সম্পৃক্ত। তিনি দাবি করেন, ১৫ আগস্ট, বিডিআর হত্যাকাণ্ড এবং জুলাই গণহত্যা-এই তিনটি ঘটনায় শেখ হাসিনার সংশ্লিষ্টতা রয়েছে। এ নিয়ে তিনি আরও বলেন, এসব ঘটনায় শেখ হাসিনার বিচারের প্রয়োজন, শেখ হাসিনার বিচার এক বছর নয়, এক সপ্তাহের মধ্যে হওয়া উচিত।

রবিবার জাতীয় প্রেসক্লাবে ‘বিডিয়ার হত্যাকাণ্ড: বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে পেরেক’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ভারত কখনো চায়নি বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র গঠন করুক। তারা সবসময় চেয়েছেন সশস্ত্র বাহিনীকে একটা দুর্লভ বাহিনী হিসেবে বিশ্বের কাছে পরিচিত করা। বিডিআর হত্যাকাণ্ডের কিছুদিন পর সেনাবাহিনীর কর্মকর্তাদের সম্পদের হিসাব চাওয়া ছিল তৎকালীন সরকারের পরিকল্পনা। প্রবীণ এ সাংবাদিক বলেন, শুধু বিডিআর নয়, সেনাবাহিনীকেও ধ্বংস করার পরিকল্পনা ছিল। বর্তমান বিজিবিকে পূর্বের বিডিআর নামে ফেরত আনতে হবে।

সভায় উপস্থিত ছিলেন- লেফটেন্যান্ট জেনারেল (অব.) আমিনুল করিম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান, সার্বভৌমত্ব আন্দোলনের উপদেষ্টা বজলুর সাত্তার প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews