1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

হিজড়া নেতা শিলার গলাকাটা মরদেহ নিজের বাসায় মিলল

  • মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৪ গননা করুন

একতা ডেস্কঃ দুর্বৃত্তরা রাঙামাটি জেলার কাউখালীর বেতবুনিয়াতে শিলা নামের তৃতীয় লিঙ্গের (হিজড়া) একজনকে গলা কেটে হত্যা করেছে। গতকাল সোমবার সন্ধ্যায় বেতবুনিয়া ইউনিয়ে নিজ বাসা থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। শিলার বাড়ি চট্টগ্রাম হাটহাজারিতে বলে জানা গেছে।

শিলার বাড়ি চট্টগ্রাম হাটহাজারীতে, তবে তিনি হিজড়া হওয়ায় নিজ বাড়িতে থাকতেন না। তিনি কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে বাস করতেন। শিলা উপজেলার হিজড়াদের নেতা হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ জানিয়েছে, শিলা সার্জারি করে শারীরিক পরিবর্তন করানোর পর স্থানীয় এক ছেলেকে বিয়ে করেন। কিন্তু ছেলেটি মাদকাসক্ত হওয়ায় তাদের বিবাহ বিচ্ছেদ হয়। সেটি আদালত পর্যন্ত গড়িয়েছে। গত রবিবার রাত ১১টার পর শিলাদের বাসায় অপরিচিত ৪-৫ লোককে ঢুকতে দেখা গেছে। তবে তারা কখন বের হয়েছে সেটা কেউ দেখেননি। গতকাল সন্ধ্যায় এলাকার একজন হিজড়া শিলার বাসায় গিয়ে তার সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের খবর দেয়। প্রতিবেশিরা শিলার বাসার দরজা খুলে তার গলাকাটা মরদেহ দেখেতে পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ এসে শিলার মরদেহ উদ্ধার করে।

কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ বলেন, ‘শিলা নামে এক হিজড়ার গলাকাটা মরদেহ উদ্ধার করে কাউখালী থানায় নিয়ে এসেছে পুলিশ। এটি একটি হত্যাকাণ্ড। তার গলায় ও পেটে কাটার আলামত পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য শিলার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews