1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

১০ পাকিস্তানি ভিক্ষুককে বিতাড়িত করলো সৌদি

  • সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২১ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ ১০ জন পাকিস্তানি ভিক্ষুককে বিতাড়িত করেছে সৌদি আরব। ২ ফেব্রুয়ারি, রবিবার করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করেছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। খবর জিও নিউজের। এফআইএ’র একজন মুখপাত্র বলেছেন, ওমরাহ ভিসায় সৌদি আরবে যাওয়ার পর গ্রেপ্তারকৃতরা ভিক্ষা করছিলেন। তারা রাজানপুর, কাশমুর, নাউশাহরো, ফেরোজ, লাহোর, পেশাওয়ার, মোহমান্দ এবং লারকানার বাসিন্দা।

তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান এই কর্মকর্তা। সেইসঙ্গে বিদেশে কেউ যেন বিভিন্ন ভিসায় ভিক্ষা করতে যেতে না পারে তা ঠেকাতে পাকিস্তানের সব বিমানবন্দরে কড়া যাচাইবাছাই নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৪ সালের নভেম্বরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং সৌদি রাষ্ট্রদূত নওয়াফ বিন সাঈদ আহমেদ আল মালিকির বৈঠকের পর পাকিস্তান সরকার এক্সিট কন্ট্রোল লিস্টে চার হাজার ৩০০ ভিক্ষুকের নাম তালিকাভুক্ত করে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে উপসাগরীয় দেশগুলো থেকে শত শত পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে। তাদের কাছে বৈধ নথি না থাকাসহ ভিক্ষাবৃত্তি ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews