1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

১১৩ বাংলাদেশি আটক মালয়েশিয়ার জহুর প্রদেশে

  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৪ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ মালয়েশিয়ার অভিবাসন বিভাগ চলমান অবৈধ অভিবাসী উচ্ছেদ অভিযানে ১১৩ বাংলাদেশিসহ ২৩৫ জনকে আটক করেছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত জোহর প্রদেশের পাঁচটি জেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানা গেছে। রাজ্যের ইমিগ্রেশন ডিরেক্টর দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে বলেন, তার বিভাগ অবৈধ অভিবাসীদের নিয়োগ এবং সুরক্ষা প্রদানকারী ব্যক্তিদের সঙ্গে আপস করবে না। প্রথম অভিযানে গত শুক্রবার মধ্যরাতে পাঁচটি জেলায় ১৩০ জন বিদেশি এবং দুটি রিফ্লেক্সোলজি সেন্টারের নিয়োগকর্তাকে আটক করা হয়।

প্রথম একযোগে অভিযানে, জোহর বাহরুতে মোট ৯০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বাতু পাহাতে নয় জন অবৈধ অভিবাসী এবং দুই জন নিয়োগকর্তা, মেরসিং এবং মুয়ার থেকে ১২ জন অবৈধ অভিবাসী এবং সেগামাতে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রথম অভিযানে ১৮টি কারখানা প্রাঙ্গণ এবং আবাসন বসতির পাশাপাশি বাতু পাহাত, মার্সিং, মুয়ার এবং সেগামাতে ১৭টি রিফ্লেক্সোলজি কেন্দ্রে অভিযান চালানো হয়। আটকৃত এসব অবৈধ অভিবাসীদের মধ্যে ৩৬ বাংলাদেশি, ১৫ পাকিস্তানী, ৩৪ ইন্দোনেশিয়ানসহ ভারত, চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম ও মায়ানমারের নারী ও পুরুষ অভিবাসী রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews