1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির লেমুছড়ি শান্তিপুর এলাকায় কমিউনিটি সভা অনুষ্ঠিত মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী

১৭ বছর প্রাণ হাতে নিয়ে শহীদদের বেদিতে আসতে হয়েছে বললেন রিজভী

  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯১ গননা করুন
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।

একতা ডেস্কঃ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, একুশে ফেব্রুয়ারির চেতনা কখনো ম্লান হবে না, এটি আমাদের প্রেরণার উৎস। যদি আবার কোনো ফ্যাসিজম বা ডিকটেটরের উত্থান ঘটে, একুশে ফেব্রুয়ারি আমাদেরকে রাজপথে লড়াইয়ের জন্য উদ্বুদ্ধ করবে। একুশে ফেব্রুয়ারি ছিলো অধিকার ও সাংস্কৃতিক সংগ্রামের প্রথম সোপান।

এই চেতনা আমাদের স্বাধীনতা সংগ্রামে প্রেরণা জুগিয়েছে এবং প্রতিটি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সাহস দিয়েছে। ১৭ বছর আগে আমরা শহীদ মিনারে আসতে ভয় পেতাম, কারণ সেই সময় স্বৈরাচারের কবলে ছিলাম। কিন্তু একুশের চেতনায় আমরা লড়াই করে সেই ভয়ংকর সরকারকে ক্ষমতাচ্যুত করেছি। ভোর সাড়ে ছয়টায় বিএনপির নেতা-কর্মীদের নিয়ে বিশাল প্রভাত ফেরি বের করেন রিজভী। তারা ভাষা শহীদের কবরে পুষ্পমাল্য অর্পণ ও ফাতেহা পাঠ করে শহীদ মিনারে পৌঁছান।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews