1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

১৮ হাজার ভুক্তভোগী পাসপোর্ট ও টাকা ফেরত চান

  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ গননা করুন

একতা ডেস্কঃ ১৮ হাজারের বেশি শ্রমিকের পাসপোর্ট আটকে রাখার অভিযোগ উঠেছে রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে। শ্রমিকদের অনেকে বলেছেন, খরচের টাকাও ফেরত দিচ্ছে না এজেন্সিগুলো। অনেক এজেন্সি অফিস বন্ধ করে লাপাত্তা হয়ে গেছে। পাসপোর্ট ও টাকা ফেরতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা চান তারা। মন্ত্রণালয় সহায়তা না করলে মহাসমাবেশের ডাক দেওয়া হবে বলেও হুশিয়ারি দিলেন শ্রমিকরা।

গতকাল সকালে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের সামনে এসব কর্মী মানববন্ধন করেন। সেখানে শ্রমিকরা জানান, রিক্রুটিং এজেন্সিগুলো তাদের টাকা ও পাসপোর্ট ফেরত দিচ্ছে না, এমনকি অনেকেই অফিস বন্ধ করে হয়েছেন লাপাত্তা। দীর্ঘদিন বন্ধের পর ২০২২ সালের আগস্টে মালয়েশিয়ার শ্রমবাজার খুলেছে। চলতি বছরের ৩১ মে পর্যন্ত ১০১টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পৌনে ৫ লাখ কর্মী দেশটিতে পাড়ি দিলেও টিকিট জটিলতার কারণে যেতে পারেননি প্রায় ১৮ হাজারেরও বেশি শ্রমিক।

ধার করে মালয়েশিয়া যাওয়ার খরচ জোগাড় করায় অনেকে পড়েছেন চরম ভোগান্তিতে। অভিযুক্ত এজেন্সিগুলো থেকে টাকা ও পাসপোর্ট ফেরত পাওয়া এবং দ্রুত মালয়েশিয়া পাঠাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগ চান তারা। মানববন্ধনে শ্রমিকরা আরও জানান, তাদের দাবি পূরণ না হলে মালয়েশিয়া যেতে না পারা সব অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে সোমবার মহাসমাবেশের ডাক দেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews