1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকারোক্তি

  • বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৬০ গননা করুন

একতা ডেস্কঃ সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ২০২৪ সালের জাতীয় নির্বাচনকে ডামি বা প্রহসনের নির্বাচন বলে উল্লেখ করেছেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ার কারণেই এ ধরনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে আদালতকে জানান তিনি। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমানের আদালতে রিমান্ড শুনানিতে এসব কথা বলেন সাবেক এই নির্বাচন কমিশনার।

আদালত তাঁকে জিজ্ঞেস করেন, যদি এটি প্রহসনের নির্বাচন হয়, তাহলে আপনি পদত্যাগ করলেন না কেন। হাবিবুল আউয়াল এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বলেন, এখন পর্যন্ত কোনো সিইসি পদত্যাগ করেননি। একইসঙ্গে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামল ও ১৯৯৬ সালের নির্বাচন নিয়ে আলোচনার প্রসঙ্গ টানেন।

জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় এদিন হাবিবুল আউয়ালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পুলিশের পক্ষ থেকে তাঁর ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। এর আগে বুধবার সকালে রাজধানীর মগবাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। একই মামলায় গত রোববার গ্রেপ্তার করা হয় ২০১৮ সালের নির্বাচনের তৎকালীন সিইসি কে এম নূরুল হুদাকে।

পরদিন তাঁকেও চার দিনের রিমান্ডে পাঠায় আদালত। মামলাটি করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান। এতে সাবেক তিন সিইসি ছাড়াও মোট ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার আসামিদের মধ্যে আছেন ২০১৪ সালের সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, ২০১৮ সালের কে এম নূরুল হুদা, ২০২৪ সালের হাবিবুল আউয়াল এবং তখনকার নির্বাচন কমিশনাররা।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, জাবেদ পাটোয়ারী, এ কে এম শহীদুল হকসহ সাবেক সরকারের একাধিক শীর্ষ কর্মকর্তার নাম রয়েছে মামলায়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews