1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

২০২৪ সালে দেশে রেমিট্যান্স এসেছে ২৭ বিলিয়ন ডলার

  • বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৪২ গননা করুন

একতা ডেস্কঃ রেমিট্যান্স বেড়েছে রেকর্ড গড়ার মতো। ২০২৪ সালে বাংলাদেশ প্রায় ২৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে, যা তার আগের বছরের (২০২৩) তুলনায় ২২ শতাংশ বৃদ্ধি। ডিসেম্বর মাসে ২.৬৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপ্তির রেকর্ড। বাংলাদেশ ব্যাংক এ তথ্য নিশ্চিত করেছেন।

সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপ্তির রেকর্ড ছিল ২০২০ সালের জুলাইয়ে মহামারির সময়। ওই মাসে ২.৫৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) দেশে রেমিট্যান্স এসেছে ১৩.৭৮ বিলিয়ন ডলার। ২০২৪ সালে বাংলাদেশ প্রায় ২৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে, যা আগের বছরের (২০২৩) তুলনায় ২২ শতাংশ বৃদ্ধি। ডলারের দাম আনুষ্ঠানিকভাবে ৯ শতাংশ বৃদ্ধি এবং অর্থ পাচার কমার কারণে এটি সম্ভব হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ডলারের দর ১২০ টাকায় নির্ধারণ করা হয়। ডিসেম্বর নাগাদ তা বেড়ে ১২৮ টাকা হলেও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে লেনদেন সীমিত করা হয় ১২৩ টাকায়। এটি ডলারের দর অন্তত ১০ টাকা বা ৯ শতাংশ বৃদ্ধির ইঙ্গিত দেয়। ব্যাংকারদের মতে, ডলারের এ ঊর্ধ্বগতি রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews