1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

২১ আগস্ট নিয়ে বিএনপি মিডিয়া সেলের বিবৃতি

  • সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২০১ গননা করুন

একতা ডেস্কঃ ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি উচ্চ আদালত হাইকোর্ট থেকে খালাস পাওয়ায় বিবৃতি দিয়েছে বিএনপির মিডিয়া সেল। সেলের সদস্য শায়রুল কবির খান গতকাল রবিবার এ সংক্রান্ত একটি বিবৃতি গণমাধ্যমে পাঠান। বিবৃতিতে স্বস্তি প্রকাশ করে বলা হয়, বিচারিক আদালতের রায় বাতিল করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের রায় ঘোষণার মাধ্যমে প্রমাণিত হলো যে, বিচার ব্যবস্থা যখন পক্ষপাতহীন ও প্রভাবমুক্ত থাকে তখন স্বাভাবিক নিয়মেই সত্য অসত্যের ওপরে প্রতিষ্ঠিত হয়।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে অন্যায় ও উদ্দেশ্য প্রণোদিতভাবে শাস্তি প্রদানের মাধ্যমে বিচার বিভাগের ওপর নগ্ন রাজনৈতিক হস্তক্ষেপের যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল, উচ্চ আদালতের রায়ে তাকে বেকসুর খালাস প্রদানের মাধ্যমে আবারও প্রমাণিত হলো বিলম্বিত হলেও সত্যের বিজয় অনিবার্য এবং এই যুগান্তকারী রায়ের মাধ্যমে জনগণের শেষ আশ্রয়স্থল হিসেবে বিচার বিভাগ আবারও স্বমহিমায় প্রতিষ্ঠিত হওয়ার এক অসাধারণ উদাহরণের জন্ম হোল। সব প্রভাবের ঊর্ধ্বে থেকে বিচার বিভাগ জনগণের ভরসা স্থল হিসেবে প্রতিষ্ঠিত থাকবে, মুক্ত বাংলাদেশে এটাই সর্বজনীন প্রত্যাশা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews