1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

২১ নির্বাহী সদস্য নির্বাচিত এবি পার্টির

  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৯২ গননা করুন

একতা ডেস্কঃ জাতীয় নির্বাহী পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে এবি পার্টির। কেন্দ্রীয় কমিটির ৩১৫ সদস্যের সরাসরি ভোটে নির্বাহী কমিটির ২১ জন সদস্য নির্বাচিত হন। গত শুক্র-শনিবার দুদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে গতকাল নির্বাচন কমিশনার সাবেক জেলা জজ আখতারুল আলম ফলাফল ঘোষণা করেন। সংগঠনের প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। আগামী ১০ ও ১১ জানুয়ারি দলটির ১ম কাউন্সিল অনুষ্ঠিত হবে। ওই সময় সারাদেশের প্রায় দুই হাজার কাউন্সিলরের প্রত্যাক্ষ ভোটে এবি পার্টির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নির্বাচন হবে।

২১ সদস্যরা হলেন-ইঞ্জিনিয়ার মো. লোকমান, শাহাদাতুল্লাহ টুটুল, ব্যারিস্টার খান আজম, মজিবুর রহমান মঞ্জু, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এবিএম খালিদ হাসান, প্রফেসর ডা. মেজর (অব.) আবদুল ওহাব মিনার, ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া, অ্যাড. আবদুল্লাহ আল মামুন রানা, ব্যারিস্টার সানী আব্দুল হক, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, আনোয়ার সাদাত টুটুল, আমিনুল ইসলাম এফসিএ, মো. আলতাফ হোসাইন, লে. কর্নেল মো. দিদারুল আলম (অব.), আলহাজ জাহাঙ্গীর কাসেম, ব্যারিস্টার আব্বাস ইসলাম খান, বিএম নাজমুল হক, অ্যাড. গোলাম ফারুক, মো. আবদুল বাছেত মারজান, লে. কর্নেল হেলাল উদ্দিন আহমেদ (অব.)।

ঢাকায় চীনের রাষ্ট্রদূত এইচ.ই. ইয়াও ওয়েনের সঙ্গে গতকাল এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন এবি পার্টির নেতৃবৃন্দ। গতকাল বিকালে চীন দূতাবাসে এই বৈঠক হয়। এ সময় এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর সঙ্গে অন্য নেতৃবৃন্দের মধ্যে দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এবি পার্টি উইমেন ইনচার্জ ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি প্রমুখ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews