1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

২৫ বছর ক্ষমতায় রয়েছেন পুতিন

  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২০১ গননা করুন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

একতা ডেস্কঃ একটানা ২৫ বছর ধরে ক্ষমতায় টিকে আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবিসির রাশিয়াবিষয়ক সম্পাদক স্টিভ রোজেনবার্গ দীর্ঘদিন সাংবাদিকতা করছেন রাশিয়ায়। দেখেছেন দেশটিতে ভ্লাদিমির পুতিনের শাসনের পুরোটা সময়। ৩১ ডিসেম্বর পুতিনের ক্ষমতায় বসার আড়াই দশক পূরণ হচ্ছে। দীর্ঘ এ সময়ে পুতিনকে ঘিরে নিজের নানা অভিজ্ঞতা ও অভিমত এ লেখায় তুলে ধরেছেন তিনি। ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর। রুশ প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেন। রাশিয়ার সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন প্রধানমন্ত্রী ভøাদিমির পুতিন। এর তিন মাস পর অনুষ্ঠিত নির্বাচনে জয় পান তিনি, প্রেসিডেন্ট হন। ক্রেমলিন ত্যাগের সময় পুতিনকে একটি কথা বলেছিলেন ইয়েলৎসিন, ‘রাশিয়ার দিকে খেয়াল রাখবেন।’

রোজেনবার্গ লিখেছেন, রাশিয়াকে আবার সেরাদের কাতারে ফিরিয়ে আনার জন্য পুতিনের উচ্চাকাক্সক্ষা দেশটিকে প্রতিবেশী দেশগুলো ও পশ্চিমাদের সঙ্গে অনিবার্য এক সংঘাতে জড়িয়েছে। তবে এ বিষয়ে ক্রেমলিনের ব্যাখ্যাটা ভিন্ন। পুতিন যেসব ভাষণ দিয়েছেন, যেসব মন্তব্য করেছেন, তা থেকে তার অসন্তোষের বিষয়টি ফুটে উঠেছে। রাশিয়াকে পশ্চিমারা চারপাশ থেকে পরিবেষ্টিত করে তুলেছে বলে বিরক্তি প্রকাশ করেছেন তিনি। নিজ দেশের নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানিয়েছেন। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে পশ্চিমা দেশগুলো।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews