1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

২৯৯ পোশাক কারখানার শ্রমিকরা এখনো ঈদ বোনাস পাননি

  • শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২২০ গননা করুন

একতা ডেস্কঃ বেশিরভাগ কারখানায় পরিশোধ করা হয়েছে ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের পোশাক খাতের শ্রমিকদের বেতন ও উৎসব ভাতা। এ কারণে শ্রমিকদের মধ্যে যেমন স্বস্তি ফিরে এসেছে, উদ্যোক্তারাও চাপমুক্ত হয়েছেন। তবে, দুই হাজার ৫৯১টি কারখানা শ্রমিকদের ঈদ বোনাস দিলেও এখনো বোনাস দেয়নি ২৯৯টি কারখানা। শিল্প পুলিশের প্রতিবেদন অনুযায়ী, দেশে পাটকল, অন্যান্য কারখানাসহ মোট ৯ হাজার ৬৯৫টি কারখানা রয়েছে। এর মধ্যে আট হাজার ৩৯টি ঈদ বোনাস পরিশোধ করেছে। তবে চার হাজার ৩৫২টি এখনো মার্চ মাসের বেতন দেয়নি, যা মোট কারখানার ৪৫ শতাংশ। বিজিএমইএর মহাসচিব মোঃ ফয়জুর রহমান জানান, ২৭ মার্চ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে ৯৯.৫৩ শতাংশ কারখানা। মার্চ মাসের ১৫ বা ৩০ দিনের বেতন পরিশোধ করেছে ৮৩.২০ শতাংশ কারখানা। ঈদ বোনাস পরিশোধ করেছে ৯৪.৭৮ শতাংশ কারখানা। ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন পরিশোধ ০.৪৭ শতাংশ কারখানায় প্রক্রিয়াধীন।

বিজিএমইএর নির্দেশ অনুযায়ী, ২৬ থেকে ২৯ মার্চের মধ্যে ধাপে ধাপে শ্রমিকদের ছুটি দেওয়া হচ্ছে, যাতে মহাসড়কে যানজটের চাপ কমে। বেতন-বোনাস না পেলে ঈদে পোশাক শ্রমিকদের ভুখা মিছিল: আজ শনিবারও বেতন-বোনাস না পেলে ঈদের দিনে ভুখা মিছিল করবেন এসব পোশাক শ্রমিক। তবে আজ শনিবারও সব শ্রমিক বেতন-ভাতা না পেলে অসন্তোষ বাড়ার আশঙ্কা রয়েছে। কারণ ব্যাংক বন্ধ হলে ঈদের আগে বেতন-ভাতা পরিশোধের সুযোগ থাকবে না। গাজীপুরের টিএনজেড গ্রুপের পোশাক শ্রমিকরা ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে ঢাকায় শ্রম ভবনের সামনে অস্থান করছেন কয়েক দিন ধরে। মালিকপক্ষ তাদের সবাইকে এক কোটি টাকা ভাগ করে দেওয়ার কথা বলছে, কিন্তু তাদের পাওনা সাত কোটি টাকার বেশি। তারা যদি তাদের পাওনা না পান, তাহলে অবস্থান চালিয়ে যাবেন এবং ঈদের দিন ভুখা মিছিল করবেন। বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেন বলেন, পরিদর্শক কমিটির প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার পর্যন্ত ঈদুল ফিতরের উৎসব ভাতা দেওয়া কারখানার সংখ্যা হচ্ছে এক হাজার ৯৯৭, যা মোট কারখানার ৯৪.৭৮ শতাংশ। ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে ৯৯.৫৩ শতাংশ বা দুই হাজার ৯৭টি।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, সরকার বলছে প্রায় শতভাগ কারখানায় বেতন-বোনাস দেওয়া হয়েছে। কিন্তু আমাদের কাছে যে হিসাব রয়েছে, তাতে ১০ শতাংশেরও বেশি কারখানায় বেতন-বোনাস হয়নি। শনিবারও দেওয়ার কথা আছে। শনিবার বিকেল নাগাদ বাস্তব চিত্র পাওয়া যাবে। কারণ এরপর তো আর বেতন-বোনাস দেওয়ার সুযোগ নেই। তিনি মনে করেন, শ্রম মন্ত্রণালয় শ্রমিকদের স্বার্থে যথাযথ উদ্যোগ নিলে এমন পরিস্থিতি হতো না। তিনি বলেন, শ্রম মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করছে না। তারা মালিকের পক্ষে অবস্থান নিচ্ছে। আর বেতন-বোনাসের হিসাব করা হচ্ছে চালু কারখানার হিসাব করে। কিন্তু বাস্তবে বেশ কিছু কারখানা বন্ধ আছে। কয়েক দিন আগেও তিনটি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews