1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

৩০০ শহীদ পরিবারে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সহায়তা

  • মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২৩০ গননা করুন

একতা ডেস্ক: বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হওয়া ৩০০ জনের পরিবারের মধ্যে ১ লাখ টাকা করে সহায়তা করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এর মধ্যে রয়েছে এতিম পরিবার ১০৯টি, সাধারণ পরিবার ১৮৯টি এবং হিন্দু পরিবার দুইটি। ২৯ অক্টোবর, মঙ্গলবার রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশনের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ৩০০ জনের হাতে চেক তুলে দেওয়া হয়। সভাপতির বক্তব্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ শহীদ-স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদের ধৈর্য ধরার আহ্বান জানান।

তিনি বলেছেন, এই প্রকল্পের জন্য আমরা কোনো তহবিল সংগ্রহ করিনি। ফাউন্ডেশনের সাধারণ তহবিল থেকে আমরা হতাহত ও শহীদ পরিবারকে অর্থ সহায়তা করেছি। শায়খ আহমাদুল্লাহ বলেন, আস-সুন্নাহ ফাউন্ডেশন যদি কোটি টাকার চেকও শহীদ পরিবারের হাতে উঠিয়ে দেয়, তাহলেও আপনাদের ক্ষতি পুষিয়ে দেওয়া সম্ভব নয়। যারা সন্তান, বাবা ও স্বামী হারিয়েছেন তারা অবশ্যই কষ্ট পেয়েছেন। সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। তবে প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমন মৃত্যু অবশ্যই গর্বের, যাদের নিয়ে সবাই গর্ববোধ করেন।

স্বাগত বক্তব্য রাখেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমাদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ। এরপর কয়েকটি শহীদ পরিবারের স্বজনদের অনুভূতি শোনা হয়। অনুভূতি প্রকাশকারীদের বেশ কয়েকজন ছিলেন সদ্য পিতৃহারা অপ্রাপ্ত বয়স্ক এতিম শিশু। এ সময় মিলনায়তনের পরিবেশ ভারী হয়ে ওঠে।

এর পূর্বে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১ হাজার ৪৬৯ জনকে ৪ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

তথ্যসূত্রঃ ইত্তেফাক

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews